Top_Header
দ্য পদ্মা২৪.কম
রাজনীতি

দিন পর আবার রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি

দিন পর আবার রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি

দীর্ঘ ৯০ দিন পর আবার রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। আজ রাজধানী ঢাকায় দুদল কর্মসূচি নিয়ে মাঠে নামছে। আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্র সমাবেশ এবং বিএনপি কালো পতাকা মিছিলের মাধ্যমে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচনে বড় বিজয়ের পরও আন্দোলনের মাঠে বিরোধীদের কোনো ছাড় দিতে নারাজ ক্ষমতাসীনরা। আগের মতো ‘পালটা কর্মসূচি’ নিয়ে যে কোনো মূল্যে রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। সেই লক্ষ্যে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে দলটি। অন্যদিকে নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা থাকলেও আবারও সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি। ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের মিছিলে অংশ নিতে বলা হয়েছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে দলটির এই কর্মসূচি।’ ৭ জানুয়ারির নির্বাচন শেষে দুদলের এই প্রথম কর্মসূচি ঘিরে সব মহলে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও

সতর্কাবস্থানে থাকবে আওয়ামী লীগ

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

দিন পর আবার রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি
0:00 0:00
1.0x