Top_Header
দ্য পদ্মা২৪.কম
ধর্ম ও আধ্যাত্মিকতা

হজ নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে

হজ নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে

হজ নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। এখন আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।


আজ শুক্রবার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।


এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। ৩১ জানুয়ারি সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনো কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।


উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

হজ নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে
0:00 0:00
1.0x