Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

আগামী তিনদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে

আগামী তিনদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে

আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই থাকতে পারে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আগামী তিনদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে
0:00 0:00
1.0x