Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

চলতি মাসের ২৫ তারিখ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে

চলতি মাসের ২৫ তারিখ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে

চলতি মাসের ২৫ তারিখ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। ওইদিন সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হয়ে চন্দ্রগ্রহণ বিকেল ৩টা ২ মিনিট পর্যন্ত চলতে পারে। বাংলাদেশ থেকেও দেখা যেতে পারে চন্দ্রগ্রহণটি।

মার্চের পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ। অন্যদিকে, দোল পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ পড়া নিয়ে অনেকেই শাস্ত্রমত সম্পর্কে উদ্বিগ্ন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে দেখা যাবে।

নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মধ্যে চলে আসে পৃথিবী। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর মহাজাগতিক এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

চলতি মাসের ২৫ তারিখ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে
0:00 0:00
1.0x