Top_Header
দ্য পদ্মা২৪.কম
রাজনীতি

নতুন কমিটিতে আগামী ৩ বছরের জন্য দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ

নতুন কমিটিতে আগামী ৩ বছরের জন্য দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ

দশম জাতীয় কাউন্সিলের মাধ্যমে তিন বছরের জন্য জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থিরা কমিটি ঘোষণা করেছেন।

শনিবার (৯ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

নতুন কমিটিতে আগামী ৩ বছরের জন্য দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। পার্টির প্রধান নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, আর কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।

অন্য ৫ কো-চেয়ারমান হলেন: শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন ও সুনীল শুভ রায়।

সুনীল শুভ রায় জাতীয় পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নতুন কমিটিতে আগামী ৩ বছরের জন্য দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ
0:00 0:00
1.0x