Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

চাঁদ দেখা গেছে সৌদিতে, সোমবার থেকে রোজা শুরু

চাঁদ দেখা গেছে সৌদিতে, সোমবার থেকে রোজা শুরু

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদির আকাশে।ফলে সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। খবর আরব নিউজের।

আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো পবিত্র রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে।

পবিত্র এই মাস হলো আত্মসংযমের মাস। এ মাসে মুসলমানরা বেশি বেশি কোরআন পাঠসহ ইবাদত বন্দেগি করে থাকেন।

এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন ও জাপান। দেশগুলোতে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

চাঁদ দেখা গেছে সৌদিতে, সোমবার থেকে রোজা শুরু
0:00 0:00
1.0x