Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল; জারি করা হয়েছে ১১৪ ধারা

গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল; জারি করা হয়েছে ১১৪ ধারা

ভারতের লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছায় ইডির ১২ জনের একটি দল। সেখানে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শেষে রাতেই গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়িয়েছেন এই আম আদমি নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা। এদিকে, কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উল্লেখ্য, ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল; জারি করা হয়েছে ১১৪ ধারা
0:00 0:00
1.0x