Top_Header
দ্য পদ্মা২৪.কম
শিক্ষা

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজ ও মাদরাসায় ৯৬ হাজার ৭৩৬ পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

রোববার এনটিআরসিএ-এর পঞ্চম এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৭ এপ্রিল থেকে আবদেন করতে পারবেন প্রার্থীরা।

এতে স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ।

এর আগে ২৯ফেব্রুয়ারি থেকে বসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। ২৫ মার্চ সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি
0:00 0:00
1.0x