Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

এবার এস আলমের তেলের মিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

এবার এস আলমের তেলের মিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী এলকায় এস আলম গ্রুপের তেলের মিলে আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

এবার এস আলমের তেলের মিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
0:00 0:00
1.0x