Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

আগামীকাল থেকে সারা দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা খোলা

আগামীকাল থেকে সারা দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা খোলা

আগামীকাল রোববার (৫ মে) থেকে সারা দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন নং ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-২১৪ এর শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রোববার (৫ মে) হতে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আগামীকাল থেকে সারা দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা খোলা
0:00 0:00
1.0x