Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে খেটে খাওয়া ও শ্রমজীবি মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল ।

শনিবার(৪ মে) দুপুরে শহরের চকবাজার এলাকা থেকে শুরু করে ফলপট্রি, জনতা ব্যাংকের মোড়, আলীপুর মোড়,পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা, কোট চত্বর, টেপাখোলা ও সিএন্ডবি ঘাট এলাকায়

রিকশা চালক, অটো চালক  ও পথচারীদের থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে পানি,  খাবার স্যালাইন ও বিস্কুট বিতরন করা হয়।

এ সময় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর পলাশ, জিহাদ, মানিক, শাহজাহান, লাজুক, নাসরিন, জেসমিন , জিনিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ
0:00 0:00
1.0x