Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুরে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে নাটাবের আলোচনা সভা

ফরিদপুরে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে নাটাবের আলোচনা সভা

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলার ঔষধ ব্যবসায়ীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে স্থানীয় পরিচর্যা হাসপাতালের হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ফরিদপুর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

নাটাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: সিদ্দিকুর রহমান ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ  ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা:এম এ জলিল। সভা পরিচালনা করেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মো: কামরুল ইসলাম।

সভায় জেলার ৩৫ জন ঔষধ ব্যবসায়ী অংশ নেন।

 

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুরে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে নাটাবের আলোচনা সভা
0:00 0:00
1.0x