Top_Header
দ্য পদ্মা২৪.কম
ধর্ম ও আধ্যাত্মিকতা

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ১৬ জুন

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ১৬ জুন

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৬ জুন।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ১৬ জুন
0:00 0:00
1.0x