Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ইউরোর শেষ চারে কে কার মুখোমুখি

ইউরোর শেষ চারে কে কার মুখোমুখি

তুরস্ককে হারিয়ে শেষ দল হিসেবে চলতি ইউরোর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এতে চূড়ান্ত হয়ে গেছে শেষ চারের লাইন-আপ। সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (৯ জুলাই) মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। জার্মানির মিউনিখে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

বুধবার (১০ জুলাই) শেষ চারের আরেক ম্যাচে লড়বে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ডর্টমুন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

উল্লেখ্য, বার্লিনে ১৪ জুলাই হবে ফাইনাল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

ইউরো ২০২৪ এর সেমিফাইনালের সূচি :






















তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ জুলাই স্পেন বনাম ফ্রান্স মিউনিখ রাত ১টা
১০ জুলাই নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড ডর্টমুন্ড রাত ১টা

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ইউরোর শেষ চারে কে কার মুখোমুখি
0:00 0:00
1.0x