Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

আন্দোলন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে: তথ্যপ্রতিমন্ত্রী

আন্দোলন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে: তথ্যপ্রতিমন্ত্রী

তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আন্দোলন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে। বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকার বা বিচারের পর্যায়ের নেই। তারা তো রাজনৈতিক দল না। তবুও তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে কথা বলছে। আন্দোলনকারী ক্ষমতার সংঘাতে চলে গেছে।

রোববার (৪ আগস্ট) সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তথ্যপ্রতিমন্ত্রীর অভিযোগ, আন্দোলনকারীরা সংঘাত দিয়ে শুরু করেছে। তবে তারা আওয়ামী লীগের অনুপস্থিতিকে দুর্বলতা হিসেবে দেখছে। আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকলে নানা রকম অভিযোগ আসছে তাই আমরা চুপ ছিলাম। যার ফলে আপনারা দেখেছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তারা কী করেছে।

আলী আরাফাত বলেন, এ সময় বিচারের আগেই রায় দিয়ে দেয়া হচ্ছে। যেহেতু রায় দিয়ে দেয়া হচ্ছে, সেহেতু তারা বিচার চাচ্ছে না। আমরা বিচার চাই বলেই বিচারবিভাগীয় কমিশন করে দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর কথায়, নিহতদের তালিকায় এমনও ব্যক্তিদের নাম রয়েছে যারা আগুনে ঝলসে মারা গেছে। আন্দোলনকারীদের দেয়া আগুনে কেউ মারা গেলে তার দায় সরকারকে দেয়া যায় না।

তিনি আরও বলেন, আমরা ধৈর্য্য ধরেছি। আমরা আরও ধৈর্য্য ধরতে চাই। দলের প্রতি মানুষের সমর্থন আছে এবং ডাক দিলে তারা রাস্তায় নামবে বলেও জানান তিনি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আন্দোলন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে: তথ্যপ্রতিমন্ত্রী
0:00 0:00
1.0x