Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হামলা

রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন উত্তাল জনতা। সোমবার (৫ আগস্ট) বিকালে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়।

এ সময় ফটক ভেঙে হাজারো উত্তাল জনতার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়তে দেখা যায়। ভেতরে ভাঙচুরও চলছে।

এর আগে দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

শেখ হাসিনার গোপনে চলে যাওয়া খবরে স্লোগানে স্লোগানে মুখরিত আন্দোলনকারী ছাত্র জনতা। বিজয় উল্লাসে মুখরিত ঢাকার রাজপথ।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হামলা
0:00 0:00
1.0x