Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার

ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি)  ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং  ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইনের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর পর থেকে  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে চলে গেছেন পুলিশ সদস্যরা। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার
0:00 0:00
1.0x