Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্ন্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন।

সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠেয় এ আলোচনা শুরু হচ্ছে বিএনপিকে দিয়ে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবেন।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশও আলোচনায় অংশ নেবে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
0:00 0:00
1.0x