মুখপাত্র বলেন, “জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের মানুষকে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন। তাদের মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি।“
ছাত্র জনতার আন্দোলন ঘিরে সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, তার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত যেন হয়, সে বিষয়ে আবারও তাগাদা দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনের একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে গত বৃহস্পতিবার। তাদের ওপর পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের ভার থাকলেও সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও দেওয়া হয়নি। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বাংলাদেশ বিষয়েও কথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ, দেশে আইন-বিচার এবং কার্যকর অর্থনীতি এবং গণতন্ত্র পুনর্গঠনে জাতিংসঘের দৃষ্টিভঙ্গি কী, তা নিয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে।












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।