Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান

নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান

মো. মোখলেসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে এ পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. মোখলেসুর রহমানকে যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান
0:00 0:00
1.0x