Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব-২

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব-২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। ওই ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব-২
0:00 0:00
1.0x