Top_Header
দ্য পদ্মা২৪.কম
মিডিয়া ও ডিজিটাল

শনিবার এক সারিতে দেখা যাবে পৃথিবী, সূর্য ও বৃহস্পতিকে; বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’

শনিবার এক সারিতে দেখা যাবে পৃথিবী, সূর্য ও বৃহস্পতিকে; বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’

পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি গ্রহ একই সরলরেখায় অবস্থান করবে আগামীকাল শনিবার। শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’।


ফোর্বস ম্যাগাজিনের দেয়া তথ্যানুযায়ী আগামীকাল শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।


এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতুহল বাড়ায়।


বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জল দেখাবে।


সূত্র: আর্থস্কাই।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

শনিবার এক সারিতে দেখা যাবে পৃথিবী, সূর্য ও বৃহস্পতিকে; বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’
0:00 0:00
1.0x