Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

আগমী ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস

আগমী ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের ৪ বিভাগে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পরের দিন মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই চার বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া উল্লেখিত সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আগমী ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস
0:00 0:00
1.0x