Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

দুই সচিব ওএসডি

দুই সচিব ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।


এর আগে গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।


এদিকে এদিন পৃথক এক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

দুই সচিব ওএসডি
0:00 0:00
1.0x