Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার পর এ ভূকম্পন অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে জানিয়েছেন, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার।

তিনি জানান, সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

‘ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে ঢাকাসহ বেশ কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে’- জানান আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
0:00 0:00
1.0x