Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা

ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন।

আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা
0:00 0:00
1.0x