Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি। আজ রবিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


এর আগে এদিন সন্ধ্যায় তার পদত্যাগের গুঞ্জন ওঠে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগ করিনি।


এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি
0:00 0:00
1.0x