Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ৩০ লাখ টাকা পাবে। তবে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


শফিকুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি ও সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন ও ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।


নিহতদের পরিবার ও আহতদের নিয়মিত মাসিক ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি। নিহত ও আহতদের তালিকা প্রণয়নে মেডিকেল বোর্ডসহ সবার মতামত নেওয়া হয় বলেও জানান প্রেস সচিব।


প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার
0:00 0:00
1.0x