Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার











সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টা ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার
0:00 0:00
1.0x