Top_Header
দ্য পদ্মা২৪.কম
অর্থনীতি ও বাণিজ্য

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও অসহনীয়

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও অসহনীয়

গত দুই বছর ধরে মূল্যস্ফীতি লাগামছাড়া। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও অসহনীয়। ধানের মওসুম এবং শীতের সবজিতে বাজার সয়লাব হলেও খাদ্যেপণ্যের মূল্যস্ফীতি দুই অংকের নীচে নামেনি।


নভেম্বর থেকে জানুয়ারি টানা তিন মাস মূল্যস্ফীতি কমে কমে আসার মধ্যেও খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের ওপরে। অবশেষে ফেব্রুয়ারি মাসে এসে এ হার এক অংকে নেমে এল। মাসটিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। ১১ মাস পর এ হার এখন দুই অংকের নিচে।


সর্বশেষ গত বছেরর মার্চে খাদ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। এপ্রিলে বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ২২ শতাংশ। সে ধারা এত দিন অব্যাহত ছিল।


সরকারি পরিসংখ্যান সংস্থা পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন বলছে, সমাপ্ত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ, যা গত ২৩ মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মূলস্ফীতি এর চেয়ে কম ছিল। ৮ দশমিক ৭৮ শতাংশ ছিল ওই মাসের মূল্যস্ফীতি। ফেব্রুয়ারি নিয়ে টানা গত তিন মাস মূল্যস্ফীতি কমছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও অসহনীয়
0:00 0:00
1.0x