ঈদ আনন্দ মিছিলে অংশ নিতে হাজারো মানুষ ভিড় জমায়। খামারবাড়ি মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে অংশ নেওয়া একজন বলেন, "অনেকদিন পর শহরে এমন ঐতিহ্যবাহী ঈদ উদযাপন দেখছি। সত্যিই অসাধারণ লাগছে। আমি পুরো মিছিল উপভোগ করব।"
এর আগে সকাল সাড়ে ৮টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ভোর থেকে দলে দলে মুসল্লিরা মেলার মাঠে জমায়েত হতে থাকেন। কেউ একা, কেউ আবার পরিবারসহ আসেন। জামাতে নারীদেরও অংশগ্রহণের সুযোগ থাকায় অনেকেই তাদের স্ত্রী-সন্তানসহ আসেন। পরে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা। ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা।
পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত এই ঈদের আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা সহায়তা প্রদান করেন।












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।