Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

ইরানে আবার হামলা শুরু করেছে ইসরাইল

ইরানে আবার হামলা শুরু করেছে ইসরাইল

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রিভ্যলিউশনারি গার্ড বলেছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এদিকে বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।

বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে।

এছাড়া কিছু সূত্র বলছে, তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে।

নিউজ সাইট তাবনাক বলছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরাইল।

সূত্র : বিবিসি

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ইরানে আবার হামলা শুরু করেছে ইসরাইল
0:00 0:00
1.0x