Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আলী রীয়াজ

২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে।


বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


ড. আলী রীয়াজ বলেন, অনেক বিষয়ে প্রাথমিকভাবে আলোচনার পর সেটি আবার আলোচনায় উঠানো হচ্ছে না। কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য, সাফল্য নিয়ে দিনটি শেষ করা।


তিনি বলেন, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি সেটি যেন প্রেরণা হয়ে কাজ করে সেদিকে লক্ষ্য রাখা উচিত।


এছাড়া এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে সেটা ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: আলী রীয়াজ
0:00 0:00
1.0x