Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় সংশোধনী অনুমোদন

সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় সংশোধনী অনুমোদন

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) উপদেষ্টা পরিষদের ৩২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।


সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এ কোন কোন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় সংশোধনী অনুমোদন
0:00 0:00
1.0x