Top_Header
দ্য পদ্মা২৪.কম
খেলাধুলা

মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি

মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামির হয়ে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই সাথে এমএলএসে গড়েছেন রেকর্ড।

ম্যাচের ২৭ মিনিটে ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্স কাজে নিয়ে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৮ মিনিটে দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের অসাধারণ এক পাসে বাম পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

এছাড়াও প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করার অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি
0:00 0:00
1.0x