Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই।

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২।

৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১।

৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২।

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২।

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২।

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১।

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১
0:00 0:00
1.0x