Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ কেন্দ্রীয় নেতাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তাদের পূর্ববর্তী দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে এই নেতাদের নেতৃত্বে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা
0:00 0:00
1.0x