Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ ও মশাল মিছিল।

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে মহানগর  যুবদলের বিক্ষোভ ও মশাল মিছিল।

মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি : স্বৈরাচার শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ফরিদপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা।


শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজাওয়ান বিশ্বাস তরুণের নেতৃত্বে শহরের কমলাপুর তেঁতুলতলা থেকে মশাল মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহরের প্রধান সড়ক পৌরসভা হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।পরে সমাবেশ অনুষ্টিত হয়।
বিক্ষোভ সমাবেশে ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজাওয়ান বিশ্বাস তরুণ, মহানগর কৃষকদল নেতা আবু বক্কর সিদ্দিক, শাহরিয়ার হোসেন জাকির, যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিশাত আহমেদ ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করতে চাচ্ছেন। তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফকে নিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ফরিদপুর মহানগর যুবদল নেতাকর্মীরা বেঁচে থাকতে তার সেই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না ।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ ও মশাল মিছিল।
0:00 0:00
1.0x