Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর শুরু হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

তবে ঠিক কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু
0:00 0:00
1.0x