Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

১২ ফেব্রুয়ারি সাড়ে ৪টার পর পোস্টাল ব্যালট গ্রহণ হবে না

১২ ফেব্রুয়ারি সাড়ে ৪টার পর পোস্টাল ব্যালট গ্রহণ হবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট দিয়ে ফিরতি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসে ডাকযোগে পাঠানোর বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের পর সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো ব্যালট গণনার জন্য গ্রহণ করা হবে না। শনিবার এ বিশেষ বার্তা পাঠায় নির্বাচন কমিশন।

কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১২ ফেব্রুয়ারি, বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না। প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, পোস্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

১২ ফেব্রুয়ারি সাড়ে ৪টার পর পোস্টাল ব্যালট গ্রহণ হবে না
0:00 0:00
1.0x