Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

দেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

তিনি জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারে ঢাকা থেকে ৫৪২ কিলোমিটার দূরে।

এর আগে সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদফতরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

দেশে ভূমিকম্প অনুভূত
0:00 0:00
1.0x