অন্যদিকে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। অভিযানে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে। তার দাবি, ‘মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করা হয়েছে।’ সূত্র: টোলো নিউজ, ডনAccording to credible reports, eight more Taliban fighters have been killed, climbing the death toll of the Afghan officials to forty four @MoIB_Official @GovtofPakistan @OfficialDGISPR@PakistanFauj @ForeignOfficePk#RadioPakistan #News pic.twitter.com/H0jtX4SElx
— Radio Pakistan (@RadioPakistan) February 26, 2026












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।