Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।


সংবাদ সংস্থা জানিয়েছে, আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় রাত ১০টায় আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে সেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।


সংবাদমাধ্যমটি একটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, অনুষ্ঠান স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক ও লজিস্টিক্যাল সমস্যা। এর মধ্যে বিভিন্ন প্রদেশের মানুষদের অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: আলজাজিরা

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
0:00 0:00
1.0x