Top_Header
দ্য পদ্মা২৪.কম
খেলাধুলা

১২ বছর বাদে আবারও 'সেভেন আপ' কাণ্ড জার্মানির

১২ বছর বাদে আবারও 'সেভেন আপ' কাণ্ড জার্মানির

বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে একবার ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানরা। ১২ বছর বাদে আবারও একই স্কোরবোর্ড ফিরিয়ে আনলো কিমিখ বাহিনী। ২০২৬ আসরে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে একই ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে হাভার্টজের জোড়া গোলের সঙ্গে ভিন্ন পাঁচ জার্মান ফুটবল স্কোরবোর্ডে নাম তোলেন। সেবার জোড়া গোল পেয়েছিলেন ক্রুস ও শুরলে।

বাংলাদেশের অনেক ফুটবল সমর্থকের ভাষায় , ‘সেভেন আপ' কাণ্ড বলতে জার্মানির বিপক্ষে ব্রাজিলের এই ৭ গোলের ঘটনাকেই বোঝায়। সেই 'সেভেন আপ'-এর স্মৃতি আরও একবার যেন এই ম্যাচেই মনে করিয়ে দিল জার্মানরা।


উল্লেখ্য, আগামী শনিবার (২১ জুন) আইভরি কোস্টের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত ২টায়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

১২ বছর বাদে আবারও 'সেভেন আপ' কাণ্ড জার্মানির
0:00 0:00
1.0x