Top_Header
দ্য পদ্মা২৪.কম
খেলাধুলা

নকআউটে কোনো সহজ কোনো প্রতিপক্ষ নেই, আজ কেপ ভার্দে সেটাই দেখিয়ে দিয়েছে: স্কালোনি

নকআউটে কোনো সহজ কোনো প্রতিপক্ষ নেই, আজ কেপ ভার্দে সেটাই দেখিয়ে দিয়েছে: স্কালোনি

অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনা ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে।

ম্যাচ শেষে প্রধান কোচ লিওনেল স্কালোনি কঠিন লড়াইয়ের পর অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দেরও প্রশংসা করেন।

কঠিন ম্যাচটি সম্পর্কে স্কালোনি বলেন, ‘এটি খুবই কঠিন একটি ম্যাচ ছিল। প্রতিটি ম্যাচ থেকেই ইতিবাচক কিছু নেওয়া যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই দল কখনো হার মানে না।

কেপ ভার্দেকে সম্মান জানিয়ে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। তারা আজ প্রমাণ করেছে যে তারা একটি দুর্দান্ত দল। আমরা যখন বলি নকআউটে কোনো সহজ কোনো প্রতিপক্ষ নেই, আজ তারা সেটাই দেখিয়ে দিয়েছে।’

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নকআউটে কোনো সহজ কোনো প্রতিপক্ষ নেই, আজ কেপ ভার্দে সেটাই দেখিয়ে দিয়েছে: স্কালোনি
0:00 0:00
1.0x