তারা বলেছে, মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে হামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে হরমুজ প্রণালীর ভেতরে ও কাছাকাছি থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানেও হামলা চালানো হয়েছে।
সেন্ট্রাল কমান্ড বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের ‘সুস্পষ্ট লঙ্ঘন’। তেহরান এর জবাবে ‘চূড়ান্ত পদক্ষেপ’ নেবে বলে তিনি সতর্ক করেছেন। বিস্তারিত আসছে












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।