কার্তিকের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় শীতের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শেষরাতে গ্রামাঞ্চলে ঠান্ডার অনুভূতির পাশাপাশি নদী অববাহিকায় দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, আগামী তিন মাসে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।
বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘সিয়াম থাই বেকারি’
পূর্বাভাসে আরো জানানো হয়েছে, পুরো সময়জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহের সময় বিশেষ করে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে।
এ ছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ এআই বিজনেস সামিট আজ, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে এসব লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।