Top_Header
দ্য পদ্মা২৪.কম
স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন

হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও  উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হলো।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন।  বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন
0:00 0:00
1.0x