কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা হয়েছে। এতে প্রাণ গেছে দুই ইতালীয় নাগরিকের। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলায় ইরানকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে তেহরান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএনসহ একাধিক গণমাধ্যম।
ঘটনাটিকে 'সন্দেহজনক' আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, এ ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা হয়েছে তার।
এর আগে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে কুয়েতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। টার্গেট করা হয় দেশটির একটি আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্র। যেখানে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মীরা কাজ করছিলেন।
নিহত দুজন এই প্রতিষ্ঠানেরই কর্মী বলে দাবি করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হন কয়েকজন।
ক'দিন আগে কুয়েতে মার্কিন ড্রোন ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। বর্তমানে কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, যেখানে মোতায়েন রয়েছে ১০ হাজারের বেশি সেনা।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।