ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অক্টোবরে পদ্মা সেতুর পিচ ঢালাই কাজ শুরু : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবরে পদ্মা সেতুর পিচ ঢালাই কাজ শুরু হবে। ইতিমধ্যে স্ল্যাবগুলো বসে গেছে। দুই পার সংযুক্ত হয়েছে। এর মধ্যে পঞ্চমবারের মতো কয়েকটা ঘটনা মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করেছে। আমরাও উদ্বিগ্ন, এখানে বারবার কেন ধাক্কা লাগে।’

তিনি বলেন, আজকে যে বিষয়টি এসেছে, একটি টেলিভিশনে যে ভিডিও দেখেছি সেখানে একটি স্প্যানের সঙ্গে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কা লেগেছে। এ খবর পেয়ে এখানে ছুটে এসেছি।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে স্প্যানে কোনো আঘাতের ইমপ্যাক্ট পায়নি। যেহেতু মিডিয়াতে আঘাত লেগেছে বলে দেখানো হয়েছে- আমি বলতে পানি এমন কিছুই হয়নি।

সেতুমন্ত্রী বলেন, এ সেতু যেভাবে নির্মাণ করা হয়েছে। সেই ডিজাইন ইস্যু তাতেও কোনো ক্ষতি হয়নি। তারপরও এখানে সমস্যাটা দেখতে হবে। কোনো প্রকার অন্তর্ঘাত হয়েছে কিনা। সেটা খুঁজে বের করা দরকার।

তিনি আরও বলেন, এখানে বিষয়টা হচ্ছে পানির লেবেল থেকে স্প্যানের উচ্চতা ১৮ দশমিক ৩ মিটার। গ্লোবাল ওয়ার্মিং এর কথা বিবেচনা করে শূন্য দশমিক ৫ মিটার বেশি রেখে উচ্চতা ১৮ দশমিক ৮ মিটার করা হয়েছে। এ ১৮.৮ মিটার ধরা হয়েছে পানির স্তর যখন  সর্বোচ্চ ৭. ৫ মিটার হবে। বর্তমানের পানির স্তর আছে ৬ মিটার। কাজেই এখানে ফেরির মাস্তুলের সঙ্গে স্প্যানের ধাক্কার লাগার বাস্তবে দৃশ্যমান কিছু পাওয়া যায়নি।

‘তারপরও যেহেতু বিষয়টি একটি ভিডিও হয়েছে টেলিভিশনের নিউজ হয়েছে। আমাদের লোকজন সরেজমিনে দেখে আঘাতের চিহ্ন পায়নি। কোনো প্রকারের ইফেক্টেড পায়নি। কাজেই এটা আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি।

সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যত দ্রুত সম্ভব এ পূর্ণাঙ্গ তদন্ত সেতু বিভাগ, সেনাবাহিনী প্রশাসন, বিআইডাব্লউটিসিসহ সকলেই যৌথভাবে এটা তদন্ত করবে।’

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

অক্টোবরে পদ্মা সেতুর পিচ ঢালাই কাজ শুরু : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

Update Time : ০৪:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১